বিজয়নগরে ট্রাক চাপায় তিন যাত্রী নিহত

প্রচ্ছদ » Uncategorized » বিজয়নগরে ট্রাক চাপায় তিন যাত্রী নিহত

4d7f04e357358ce0a2db27fd7ba1b4c7-5b68fdc5a449c
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার ইসলামপুরের সাতবর্গ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউরের মিঠু রায় চৌধুরীর স্ত্রী শান্তা রায় চৌধুরী (৩০), একই উপজেলার হালুয়াপাড়ার আবু তাহের (৬০) ও একই গ্রামের বিল্লাল উদ্দিন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে যাত্রী নিয়ে অটোরিকশাটি ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জের মাধবপুরের উদ্দেশে রওনা হয়। বিজয়নগর উপজেলার ইসলামপুরের সাতবর্গ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী বিল্লাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশার যাত্রীরা আহত হন। পরে আহত পাঁচজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শান্তা রায় চৌধুরী ও আবু তাহেরকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা হলেন ফয়সাল মিয়া (২৫), ফারজানা বেগম (২০) ও জুম্মান মিয়া (২৮)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার প্রথম আলোকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটক করেছে। তবে পালিয়ে যাওয়ায় ট্রাকের চালক ও সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১