বিজয়ের দিনে বঙ্গবন্ধু ভবন ঘিরে মানুষের ঢল

প্রচ্ছদ » Uncategorized » বিজয়ের দিনে বঙ্গবন্ধু ভবন ঘিরে মানুষের ঢল

pmপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে সাভার স্মৃতির সৌধের পাশাপাশি ধানমন্ডির ৩২ নম্বরেও নেমেছে মানুষের ঢল। বিজয় দিবস উপলক্ষে স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা এবং সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধু ভবনের সামনের রাস্তায় জমায়েত হতে থাকেন।

বিজয় দিবস উপলক্ষে এর আগে সকাল ৭টা ৩৫মিনিটে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গার্ড অব অনার প্রদান করা হয়। দলের সভাপতি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে ও মন্ত্রিসভার সদস্যদের নিয়েও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য স্থানটি উন্মুক্ত করে দেয়া হয়।

এরপরে, মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, তাঁতী লীগ, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ডাকসু নেতৃবৃন্দ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, চালক লীগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, উত্তর সিটি করপোরেশন, সরকারি তিতুমীর কলেজ, ডিপিডিসি শ্রমিক লীগ, প্রজন্ম একাত্তর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, স্বাধীনতা শিক্ষক পরিষদ, আওয়ামী শিল্পী গোষ্ঠী, বঙ্গবন্ধু সেনা পরিষদ, ঢাকা ওয়াসা, বাংলাদেশ জনতা লীগ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, জীবন বীমা কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ, পানি উন্নয়ন বোর্ড কর্মচারী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, সরকারি সোহরাওয়ারর্দী কলেজ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, মহিলা শ্রমিক লীগ, দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী লীগ, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এমপ্লয়িজ ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের প্রাক্কালে ৩২ নম্বরে হাজার হাজার মানুষের স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। অনেকে ব্যাক্তিগতভাবেও ফুল দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০