বিজয় নগরে ফিল্ম ক্লাবে অভিযান, আটক ১৫

প্রচ্ছদ » Uncategorized » বিজয় নগরে ফিল্ম ক্লাবে অভিযান, আটক ১৫

arrestপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর বিজয় নগরের সায়েম টাওয়ারে জুয়া খেলার সময় ১৫ জনকে আটক করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম, বিপুল টাকাসহ আরও অনেক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে সায়েম টাওয়ারের ৮ম তলায় বাংলাদেশ ফিল্ম ফ্যাশন লিমিটেডের অফিসে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলারত অবস্থায় টাওয়ারের ৮ তলা থেকে ১৫ জনকে আটক করা হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টা থেকে এই অভিযান শুরু করা হয়। এটা মূলত ফিল্মের যে লোকজন তাদের একটি ক্লাব। অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ নানা জিনিস পাওয়া গেছে। আটকদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০