বিডি ওয়েল্ডিংয়ের পর্ষদ সভা স্থগিত
প্রচ্ছদ » Uncategorized » বিডি ওয়েল্ডিংয়ের পর্ষদ সভা স্থগিত
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ওয়েল্ডিং লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটি ঘোষণা করায় কোম্পানিটির পর্ষদ সভা স্থগিত করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ মার্চ, বিকাল ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কোম্পানিটির সভায় ৩০ জুন, ২০১৮ ও ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
প্রসঙ্গত, উচ্চ আদালতের আদেশে বিডি ওয়েল্ডিং দুই বছরের পর্ষদ সভা এক সাথে করার ঘোষণা দিয়েছিল।








