বিডি থাই ফুডের আইপিও অনুমোদন

প্রচ্ছদ » Uncategorized » বিডি থাই ফুডের আইপিও অনুমোদন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ। কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে।

রোববার (৩ অক্টোবর) বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতউল-ইসলামের সভাপতিত্বে ৭৯৩তম কমিশন সভায় আইপিও অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের প্রতিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ইস্যু করার প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। এই আইপিওর মাধ্যমে কোম্পানি ১৫ কোটি টাকা পুঁজি উত্তোলন করে যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, দালানকোঠা নির্মাণ, ভূমি উন্নয়ন এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু ১২.৮২ টাকা। পুনঃমূল্যায়নসহ নেট অ্যাসেট ভ্যালু ১৪.২৩ টাকা। আর বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০.৬৩ টাকা।

কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬৬.৫০ কোটি টাকা। ওই টাকার শেয়ার ধারণকারীরা স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয়ের দিন থেকে পরবর্তী ৩ বছর পর্যন্ত কোনো শেয়ার ক্রয়বিক্রয় করতে পারবে না। এছাড়াও কোম্পানির শেয়ারপ্রতি আয় ১ টাকা বা তদূর্ধ্ব না হওয়া পর্যন্ত উদ্যোক্তা এবং পরিচালকরা লভ্যাংশ নিতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বিএলআই ক্যাপিটাল ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৩ অক্টোবর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০