বিডি মনোস্পুলের প্রথম প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Breaking News || কোম্পানি সংবাদ » বিডি মনোস্পুলের প্রথম প্রান্তিক প্রকাশপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি মনোস্পুল পেপার লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৯ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১১ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০ টাকা ৭৩ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৫ ডিসেম্বর , ২০২১।








