পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে দশমিক ৩২ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৫২ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৯ কোটি ৫০ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেডে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৫০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৪ কোটি টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৯ লাখ ৪০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯ কোটি টাকা।
টপটেন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নাভানা সিএনজি, বিবিএস কেবলস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ স্টিল রি- রোলিং মিলস, গ্রামীণফোন এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।








