বিদায়ী সপ্তাহে লেনদেন কমেছে ১১৭০ কোটি টাকা

প্রচ্ছদ » Uncategorized » বিদায়ী সপ্তাহে লেনদেন কমেছে ১১৭০ কোটি টাকা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : টানা পতনে রয়েছে দেশের পুঁজিবাজার। প্রতি সপ্তাহে পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমছে লেনদেনও। বিদায়ী সপ্তাহে (৩১ অক্টোবর-৪ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে।

একই সঙ্গে সপ্তাহটিতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমায় উভয় বাজারে কমেছে লেনদেন। গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে পুঁজিবাজারে এক হাজার ১৭০ কোটি টাকার লেনদেন কমেছে। এরমধ্যে ডিএসইতে এক হাজার ১১৯ কোটি ৭২ লাখ টাকা এবং সিএসই ৫০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে।

এর আগের সপ্তাহেও (২৪-২৮ অক্টোবর) পুঁজিবাজারে লেনদেন কমেছিল। এতে করে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অপরদিকে বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছয় হাজার ৪৩০ কোটি ৪০ লাখ ৯২ হাজার ৮৫৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল সাত হাজার ৫৫০ কোটি ১৩ লাখ ২৫ হাজার ৬৫৩ টাকার শেয়ার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন এক হাজার ১১৯ কোটি ৭২ লাখ ৩২ হাজার ৭৯৬ টাকা বা ১৫ শতাংশ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৫.৬৪ পয়েন্ট বা ২.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৯০৬.৭২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭.২১ পয়েন্ট বা ১.১৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৭.৬৩ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬২.১৮ পয়েন্টে এবং দুই হাজার ৬০১.২৮ পয়েন্টে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৩ হাজার ৪৯৮ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৬৭৫ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৫১ হাজার ৫৫৮ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১৮৩ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ১১ হাজার ৯৪০ কোটি ৪৮ লাখ ৬ হাজার ৪৯২ টাকা বা ২.১২ শতাংশ বাজার মূলধন কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯০টির বা ২৩.৮১ শতাংশের, কমেছে ২৭০টির বা ৭১.৪৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির বা ৪.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৮.৮৯ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৮.৪৫ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৪৪ পয়েন্ট বা ২.৩৩ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, অরিয়ন ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সাইফ পাওয়ার, আলিফ মেনুফ্যাকচারিং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, মালেক স্পিনিং এবং এনআরবিসি ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ২০৮ কোটি ৬১ লাখ ৯৪ হাজার ৮৪৬ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। তার আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৫৮ কোটি ৯৭ লাখ ৮৪ হাজার ৮২২ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৫০ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার ৯৭৬ টাকা বা ১৯ শতাংশ কমেছে।

বিগক সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩০ পয়েন্ট বা ২.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ১৯৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে মোট ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৮৭টির দর বেড়েছে, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দর।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৬ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০