বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন কমেছে ৩০০ কোটি টাকা

প্রচ্ছদ » Uncategorized » বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন কমেছে ৩০০ কোটি টাকা

Foreign Investmentপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের মাসের চেয়ে আগস্ট মাসে বিদেশিদের শেয়ার ক্রয়-বিক্রয় কমেছে। এতে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত মাসে বিদেশিরা মোট ৪৫৫ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে। যা গত জুলাই মাসের তুলনায় ৩২৮ কোটি টাকা কম। জুলাই মাসে এই লেনদেনের পরিমাণ ছিল ৭৮৩ কোটি টাকা।

গত মাসে বিদেশি বিনিয়োগকারীরা ১৭৬ কোটি টাকার শেয়ার কিনেছে। জুলাই মাসে বিদেশিরা ৩০৯ কোটি টাকার শেয়ার কিনেছিল। এক মাসের ব্যবধানে বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার কেনা কমেছে ১৩৩ কোটি টাকার।

গত মাসে শেয়ার বিক্রয়ের পরিমাণও কমেছে বিদেশি বিনিয়োগকারীদের। গত মাসে তাদের শেয়ার বিক্রির পরিমাণ ছিল ২৭৯ কোটি টাকা। জুলাই মাসে বিদেশিরা বিক্রয় করেছে ৪৭৪ কোটি টাকার শেয়ার। এক মাসেরর ব্যবধানে তাদের ১৯৫ কোটি টাকার শেয়ার বিক্রি কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০