বিদ্যুৎ কোম্পানির শেয়ার কিনেছে কনফিডেন্স সিমেন্ট

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বিদ্যুৎ কোম্পানির শেয়ার কিনেছে কনফিডেন্স সিমেন্ট

Confidenceপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড বিদ্যুৎ কোম্পানি জোডিয়াক পাওয়ার চিটাগং লিমিটেডের ৫১ শতাংশ শেয়ার কিনেছে। আজ সোমবার অনুষ্ঠিত কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি অনুমোদন করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যে জোডিয়াক পাওয়ারের ৫১ লাখ শেয়ার কিনেছে। এর মাধ্যমে কনফিডেন্স সিমেন্ট কোম্পানিটির ৫১ ভাগ শেয়ারের মালিক হয়েছে। ফলে এটি এখন কনফিডেন্স সিমেন্টের একট সহযোগী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুসারে, জোডিয়াক পাওয়ারের শেয়ার কেনার বিষয়টি গত ৬ আগস্ট থেকে কার্যকর বলে বিবেচিত হবে।

এদিকে জোডিয়াক পাওয়ারের পরীক্ষামূলক উৎপাদন সফলভাবে সম্পন্ন হওয়ার পর গত ৩০ আগস্ট বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। এর উৎপাদনক্ষমতা ৫৪ দশমিক ৩৬৩ মেগাওয়াট। উৎপাদিত সব বিদ্যুৎ তারা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এর কাছে বিক্রি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০