বিদ্যুৎ খাতে সরকারের দুর্নীতির মাশুল গুনছে জনগণ: ফখরুল

প্রচ্ছদ » Uncategorized » বিদ্যুৎ খাতে সরকারের দুর্নীতির মাশুল গুনছে জনগণ: ফখরুল

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: বিদ্যুৎ খাতে সরকার সীমাহীন দুর্নীতি ও অনিয়ম করেছে, যার মাশুল গুনছে দেশের জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘কুইক রেন্টাল, উৎপাদন না করে বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ক্ষমতাসীনদের মদতপুষ্ট মালিকদের ক্যাপাসিটি চার্জের নামে জনগণের টাকায় লাভবান করা হচ্ছে। দুর্নীতি, অপচয়, অব্যবস্থাপনার জন্য বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়ায় এখন জনগণের পকেট কাটা হচ্ছে। মূলত বিদ্যুৎ সেক্টরে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মাশুল গুনছে জনগণ।’

শুক্রবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বিদ্যুতের খুচরা দাম বাড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এজন্য জনগণের চরম দুর্দিনে বিদ্যুতের দাম বাড়ানোর এ অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী ও অবিবেচনাপ্রসূত। প্রতিমাসে দাম সন্বয়ের নামে প্রকারান্তরে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে, যা জনগণের সঙ্গে খুচরা চালাকি।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের ব্যর্থতা, দুর্নীতি, ভ্রান্ত নীতির ফলে দেশের অর্থনীতিতে এবং জনজীবনে তীব্র সংকট চলছে। চাল, ডাল, তেল, চিনিসহ সব দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবনে যখন নাভিশ্বাস উঠেছে। জনগণের জীবনযাত্রার ব্যয় যখন লাগামহীনভাবে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মানুষ যখন কাজ হারিয়ে বেকার হচ্ছেন, কর্মসংস্থান নেই বললেই চলে, তখন সরকারের এ তুঘলকি সিদ্ধান্ত মড়ার ওপর খাঁড়ার ঘা। দুইমাস আগে পাইকারিপর্যায়ে মূল্যবৃদ্ধির পর এবার খুচরা তথা গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষি সেচে, কল কারখানায় উৎপাদনে ব্যয় বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় ও প্রতিটি জিনিসের মূল্য আরও বৃদ্ধি পাবে।

অবিলম্বে বিদ্যুতের দাম বৃদ্ধির সরকারি গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে ফখরুল বলেন, এরইমধ্যে ১১ জানুয়ারি আমরা গণঅবস্থান কর্মসূচি থেকে ১০ দফা দাবিসহ বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়েছি। বিএনপিসহ আন্দোলনরত রাজনৈতিক দল ও জোট আগামী ১৬ জানুয়ারি দেশব্যাপী মহানগর এবং উপজেলা পর্যায়ে সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।

এসময় তিনি জনসাধারণ ও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি ১৬ জানুয়ারির প্রতিবাদ সমাবেশ ও মিছিলে যোগ দিয়ে সরকারের এ গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৩ জানুয়ারি ,২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১