বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে বার্জার পেইন্ট

প্রচ্ছদ » খেলা » বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে বার্জার পেইন্ট

BERGERপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ কোম্পানির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটে।

শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান হওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ৫১ কোটি ২৮ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয় ১০ কোটি ২৫ লাখ টাকা।

এদিকে কোম্পানিটির শেয়ার দাম সপ্তাহজুড়ে বেড়েছে ২৫ দশমিক ৩৪ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৩৭২ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৪ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১ হাজার ৪৭১ টাকা ৭০ পয়সা।

সপ্তাহটিতে টাকার অঙ্কে বার্জার পেইন্টের শেয়ার দাম সব থেকে বেশি বাড়লেও শতাংশের হিসাবে শেয়ারে দাম সব থকে বেশি বেড়েছে ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান দুলামিয়া কটনের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩২ দশমিক ৩৫ শতাংশ। আর টাকার অঙ্কে বেড়েছে ১১ টাকা।

এরপর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল লিব্রা ইনফিউশন। সপ্তাহজুড়ে এ কোম্পানির শেয়ার দাম বেড়েছে ১৮ দশমিক ৬১ শতাংশ। এরপরই রয়েছে মুন্নু জুট স্টাফলার্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৭ দশমিক ৯৪ শতাংশ।

এ ছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা ‘জেড’ গ্রুপের কোম্পানি বিচ হ্যাচারির ১৭ দশমিক ৯০ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১৪ দশমিক ৬২ শতাংশ, জেড গ্রুপের ইমারেল্ড অয়েলের ১৪ দশমিক ৫৪ শতাংশ, মেরিকো বাংলাদেশ ১৩ দশমিক ২৫ শতাংশ, এটলাস বাংলাদেশের ১৩ দশমিক শূন্য ৩ শতাংশ, গ্লাসকোস্মিথক্লাইনের ১২ দশমিক ৭৫ শতাংশ এবং রেকিট বেনকিজারের ১১ দশমিক ২৬ শতাংশ দাম বেড়েছে।

# সি/ আ/ শনিবার /১১ :৩৫ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০