পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অনশন ভাঙ্গলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নির্বাচিত সভাপতি সাংসদ রাশেদ খান মেনন।
সোমবার (২৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে দুপুর আড়াইটার দিকে অনশনরত বিনিয়োগকারীদের শরবত পান করিয়ে অনশন ভাঙ্গেন।
এদিন সকাল ১১টায় শেয়ারবাজারে অব্যাহত পতনের প্রতিবাদে এবং ১২ দফা দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতিকী গণঅনশনে বসেন বিনিয়োগকারীরা। তবে তার আগে থেকেই বিনিয়োগকারীদের অবস্থান লক্ষ করা যায় ডিএসইর সামনে।








