বিনিয়োগকারীর ভুল সিদ্ধান্তের দায় বিএসইসির নয় – ড. শিবলী রুবাইয়াত

প্রচ্ছদ » Uncategorized » বিনিয়োগকারীর ভুল সিদ্ধান্তের দায় বিএসইসির নয় – ড. শিবলী রুবাইয়াত

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, বিএসইসি বা স্টক এক্সচেঞ্জ কারো পোর্টফোলিও পরিচালনা করে না। তাই কোনো বিনিয়োগকারীর বিনিয়োগের ভুল সিদ্ধান্তের দায় বিএসইসির নয়।

আজ সোমবার (৩১ মে) দুপুরে রাজধানীর দিলকুশায় জীবন বীমা টাওয়ারে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) ক্যাম্পাস ও ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুঁজিবাজারে অনেক বিনিয়োকারী না জেনে বা না বুঝে বিনিয়োগ করতে গিয়ে নানা সময়ে ভুল করে বসেন। পরে ওই ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হলে নিয়ন্ত্রক সংস্থাসহ স্টক এক্সচেঞ্জকে দায়ী করেন। কিন্তু বিএসইসি বা স্টক এক্সচেঞ্জকে দায়ী করার সুযোগ নেই। কে কোন শেয়ার কিনবে বা বেচবে তা আমরা নির্ধারণ করি না।

অনুষ্ঠানে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মিজানুর রহমান, আব্দুল হালিম, আইসিবির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান ও বিএসইসির সাবেক কমিশনার মোঃ আরিফ খান, বিএএসএমের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. তৌফিক আহমেদ চৌধুরীসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাজারে নিয়ন্ত্রক সংস্থার মনিটরিং বা সুপারভিশনে কিছু ভুল থাকতে পারে। কোনো ধরনের ম্যানপুলেশন বা অপরাধ সংঘটিত হলে, তার দায়িত্ব আমাদের। কিন্তু কারো ব্যক্তিগত পোর্টফোলিও ম্যানেজ করার দায়িত্ব আমাদের নয়।’

তিনি আরও বলেন, আমরা চাই একজন বিনিয়োগকারী তার সঠিক জ্ঞানের মাধ্যমে বিনিয়োগ করবে। যার মাধ্যমে তিনি তার কষ্টের অর্থের ভালো রিটার্ন অর্জন করবেন। আর বিনিয়োগকারীদের এই জ্ঞান অর্জনের জন্য আমরা পুঁজিবাজার নিয়ে ট্রেনিং প্রোগ্রাম করি। এছাড়াও যারা বিনিয়োগকারীদের লেনদেনের সঙ্গে সম্পৃক্ত, সেইসব ডিলারদেরও শিক্ষার দরকার আছে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ডিলারদের ট্রেনিং দিতে হবে। তা না হলে তিনি ঠিকমতো কাজ করতে পারবেন না। এ ছাড়া তাদের ভুলের কারণে বাজার ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি না বুঝে বিনিয়োগকারীদের এমন একটা বিষয় বললেন, যা মুহূর্তেই বাজারে প্যানিক তৈরি করতে পারে। তাই ডিলারদেরও শিক্ষা অর্জন করতে হবে।

একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে আমাদের এই একাডেমির অফিসটি উদ্বোধন করা হলো। এখানে জনবল নিয়োগ হয়েছে এবং চলছে। ভালো শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।’

এখানে স্থায়ী নিয়োগের পাশাপাশি অভিজ্ঞদের এনে ট্রেনিং দেওয়া হবে জানিয়ে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, প্রথম দফায় আমরা অথোরাইজড ডিলারদের ট্রেনিং দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছি।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩১ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১