বিবিএস ক্যাবলসের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
প্রচ্ছদ » Uncategorized » বিবিএস ক্যাবলসের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠননিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলসের অস্বাভাবিক দর বাড়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ মঙ্গলবার ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
বিএসইসি সূত্র জানায়, কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ পরিচালক মো. শামসুর রহমান, সহকারী পরিচালক মো. রাকিবুর রহমান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের মো. আরিফুর রহমান চৌধুরী।
কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন আগামী ৭ কার্যদিবসের মধ্যে বিএসইসিতে জমা দিতে হবে।
প্রসঙ্গত, বিবিএস ক্যাবলস ২০১৭ সালের ৩১ জুলাই পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। আর তালিকাভুক্তি পর থেকেই শেয়ারটির দর অস্বাভাবিক হারে বাড়তে থাকে। প্রায় প্রতিদিনই শেয়ারটি টপটেন গেইনার তালিকার শীর্ষে ছিল। লেনদেনের প্রথম দিনে কোম্পানিটি ৯০ টাকা ৩০ পয়সায় লেনদেন শেষ করে। আজ ২২ আগস্ট কোম্পানিটি ১৪৪ টাকায় লেনদেন শেষ করেছে।








