বিবিএস ক্যাবলসের ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » বিবিএস ক্যাবলসের ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিএস ক্যাবলস লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানির তথ্য মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৬.৬৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৮.৩৪ টাকা।
৩০ জুন,২০ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২.৫২ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২৬.৭৭ টাকা। আর শেয়ার প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪.৭৯ টাকা। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ৫.২৯ টাকা।
আগামী ১৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল পাটফর্মে অনুষ্ঠিত হবে।রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ অক্টোবর , ২০২০।








