বিবিএস ক্যাবলস ২য় ইউনিট সঙ্গে বিবিএস ক্যাবলের চুক্তি সই

প্রচ্ছদ » Breaking News || Slider || অর্থনীতি » বিবিএস ক্যাবলস ২য় ইউনিট সঙ্গে বিবিএস ক্যাবলের চুক্তি সই

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বিবিএস ক্যাবলস (ইউনিট-২) লিমিটেডের সাথে ৭ বছরের জন্য চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বিবিএস ক্যাবলস লিমিটেড। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিবিএস ক্যাবলস লিমিটেড ও বিবিএস ক্যাবলস (ইউনিট-২) লিমিটেডের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। যা আগামী ২০১৮ সালের ডিসেম্বরে থেকে ৩০ জুন ২০২৫ সাল পর্যন্ত বহাল থাকবে। চুক্তির আওতায় বিবিএস ক্যাবলস ইউনিট-২ কোম্পানি বিবিএস ক্যাবলসের লোগো, ট্রেডমার্কস ও প্যাটেন্টস ব্যবহার করবে। এছাড়া বিবিএস ক্যাবলস লিমিটেডের সুনাম, বিপণন ও পরিচালন নীতি অনুসরণ করবে বিবিএস ক্যাবলস (ইউনিট-২) লিমিটেড। যার বিপরীতে বার্ষিক আনুমানিক ৯৬ লাখ টাকা আয় করবে বিবিএস ক্যাবলস। কোম্পানিটির প্রতি বছর প্রায় ৬ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতা রয়েছে।

এদিকে, আগামী ২০১৮ সালের ডিসেম্বরে উৎপাদন কার্যক্রম শুরু করবে বিবিএস ক্যাবলস (ইউনিট-২) লিমিটেড। কোম্পানিটি উৎপাদন কার্যক্রম শুরু করলে তার প্রভাব পড়বে পুঁজিবাজারের প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি বিল্ডিং সিস্টেমস লিমিটেডের মুনাফায়।

জানা যায়, বিবিএস ক্যাবলস লিমিটেডের ১৬.৬৬ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের নিকটে। ফলে বিবিএস ক্যাবলস লিমিটেডের সাথে বিবিএস ক্যাবলস (ইউনিট-২) লিমিটেডের সাথে চুক্তির সুফল পাবে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসও।

উল্লেখ্য, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরির আওতাভুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১