বিমান দুর্ঘটনা: পুনঃবীমার ৭ লাখ ডলার দিল এসবিসি

প্রচ্ছদ » Uncategorized » বিমান দুর্ঘটনা: পুনঃবীমার ৭ লাখ ডলার দিল এসবিসি

us-bangalনিজস্ব প্রতিবেদক: নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার বীমা দাবি বাবদ ৭ লাখ ডলারের চেক হস্তান্তর করেছে সাধারণ বীমা কর্পোরেশন (এসবিসি)।

রোববার বিকেলে রাজধানীর এসবিসির কার্যালয়ে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধির কাছে এ চেক হস্তান্তর করা হয়। এসবিসি পুন:বীমা বাবদ ৭০ লাখ ডলারের তাদের অংশের এই টাকা পরিশোধ করেছে।

এসবিসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবায়াত উল ইসলাম সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীমের কাছে হস্তান্তর করেন। এ সময় এসবিসি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ শাহরিয়ার আহসান, ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেনসহ এসবিসি এবং সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

এ সময় শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, গত ১২ মার্চ ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এই উড়োজাহাজের (হাল) যে বীমা করা ছিল তার পরিমাণ ৭০ লাখ ডলার। এর সম্পূর্ণ অংশ ক্ষতি হয়েছে। ১২ মার্চ দুর্ঘটনার পর মাত্র এক মাসের কম সময়ের মধ্যে আমরা বীমা দাবির টাকা দিয়ে দিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১