বিমান নিয়ে নাশকতার অভিযোগে পাইলটসহ আটক ৪
প্রচ্ছদ » Uncategorized » বিমান নিয়ে নাশকতার অভিযোগে পাইলটসহ আটক ৪নিজস্ব প্রতিবেদক: বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে পাইলট সাব্বির (বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার) সহ ৪ জঙ্গিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার রাতে রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক সাব্বির নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী জেএমবি সদস্য।
মঙ্গলবার বিকেলে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।








