বিশা ইউপি নির্বাচন : জনপ্রিয়তা ও দলীয় প্রতীকের দৌড়ে এগিয়ে সাইদুর রহমান শোভন

প্রচ্ছদ » Breaking News || জাতীয় » বিশা ইউপি নির্বাচন : জনপ্রিয়তা ও দলীয় প্রতীকের দৌড়ে এগিয়ে সাইদুর রহমান শোভন

সানজিদা ইসহাক সৃষ্টি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁ আত্রাই উপজেলা ৫ নং বিশা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সর্বস্তরের জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক ছাত্রলীগ নেতা ও আত্রাই উপজেলা ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শোভন।

দলীয় ভাবে কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীদের কাছে তিনি একজন কর্মীবান্ধব ক্লিন ইমেজের নেতা আর বিশা ইউনিয়ন ঘিরে রয়েছে দলমত নির্বিশেষে তার একটি বিশেষ জনপ্রিয়তা। সাইদুর রহমান শোভন দলীয় মনোনয়নে নৌকা প্রতীক পেতে এগিয়ে রয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তাই সর্বস্তরের জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা তাকে ইউপি চেয়ারম্যান হিসেবে পেতে চায়।

উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুর রহমান শোভন ২৮ জানুয়ারি ১৯৯৩ সালে নন্দীগ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তিনি নন্দীগ্রামের মরহুম আব্দুল বারী (কচি’র) সুযোগ্য সন্তান। শোভন বিজিএমইএ ইউনিভার্সিটি থেকে বিএসসি অনার্স পাস করেন। বিগত দিনে উপজেলা ও বিশা ইউনিয়ন ছাত্রলীগের দায়িত্ব পালন করে আসছেন। জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা যে অক্লান্ত পরিশ্রমনকরে যাচ্ছেন তার সহায়ক হিসেবে দলের সকল কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন।

এছাড়াও নওগাঁ-৬ আত্রাই-রানিনগর আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এমপি’র নির্দেশে উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের সকল কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন । এছাড়াও সকল জাতীয় ও দলীয় কার্যক্রমগুলো সঠিকভাবে দৃঢ়তার সাথে বাস্তবায়ন করে আসছেন । তাই সাইদুর রহমান শোভন শতভাগ আশাবাদী দল ওনাকে নৌকার মাঝি হিসেবে নৌকা প্রতিকে মনোনয়ন দিবেন।

সাইদুর রহমান শোভনের সংক্ষিপ্ত পরিচয়:
সাইদুর রহমান শোভন ২০১০ সাল থেকে রাজনীতির শুরুতেই আওয়ামীলীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছেন। তিনি নওগাঁ জেলার আত্রাই উপজেলার নন্দীগ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল বারী (কচি) ও মরহুমা শামীমা বারীর সন্তান। এখন পর্যন্ত তিনি অবিবাহিত । তার শিক্ষাগত যোগ্যতা বিএসসি অনার্স এবং পেশায় একজন ব্যবসায়ী। পারিবারিক জীবনে বেশ সুখী সাইদুর রহমান শোভন। পারিবারিক রাজনৈতিক শক্ত অবস্থান রয়েছে তার।

চেয়ারম্যান প্রার্থী শোভনের দাদা মরহুম ডাঃ আব্দুল করীম সরদার ১৯৭২ আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন পরে ১৯৮০ সালে ২য় বারের মত চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। শোভনের বাবা মরহুম আব্দুল বারী কচি সরদার ১৯৯২ সালে নির্বাচিত হয়ে ১৯৯৭ সাল পর্যন্ত বিশা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চাচা মোঃ আব্দুল মান্নান পলাশ সাবেক সাংগঠনিক সম্পাদক বিশা ইউনিয়ন আওয়ামীলীগ।

রাজনীতিক পরিচয়ঃ
২০১০ সাল থেকে ছাত্রলীগের একজন সক্রীয় কর্মী হিসেবে রাজনৈতিক পথচলা শুরু। ২০১৩-২০১৪ সালে শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ। ২০১৪ সালে একই পদে ও ২০১৮ সালে বিজিএমইএ ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের উপ-অর্থ সম্পাদক। আত্রাই উপজেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করেন। সাবেক এমপি করোনায় মারা যাওয়ার পর নওগাঁ -৬ আত্রাই-রানিনগর আসন শূন্য ঘোষনা হওয়ার পর উপ-নির্বাচনের নৌকা মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনি মাঠে ব্যাপক প্রচারনা ও জনসংযোগে নেতৃত্ব দেন।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শোভন জানান, সাংগঠনিকভাবে সব সময় দায়িত্বশীল থেকে কেন্দ্রীয় সকল সিদ্ধান্ত বিশা ইউনিয়নে বাস্তবায়ন করায় সকল নেতা কর্মিদের মন জয় করে আজ আমি দায়িত্ব পালন করছি। আমাদের নওগাঁ -৬ আত্রাই-রানিনগর আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এমপি মহোদয়সহ কেন্দ্রীয় আওয়ামীলীগ থেকে শুরু করে উপজেলা আওয়ামীলীগের সকল নেতাদের সাথে আমার ঘনিষ্ঠতা রয়েছে। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সকল নেতা, কর্মী, সমর্থকদের সাথে আমার সু-সম্পর্ক রয়েছে। সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরার লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথেও আমি সবসময় সু-সম্পর্ক বজায় রাখি ।

চেয়ারম্যান প্রার্থীতা প্রসঙ্গে সাইদুর রহমান শোভন বলেন, ইউনিয়ন আওয়ামী পরিবারের সবার সাথে আলোচনা করে, সমাজের গণ্যমান্যব্যক্তিবর্গের সাথে আলোচনা করে সকলের সমর্থনে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকে নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছে প্রকাশ করি। যদি আমার নেতা সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এমপি মহোদয়সহ উপজেলা আওয়ামীলীগের দায়িত্বশীল নেতারা আমাকে নৌকা প্রতিকে নির্বাচন করার সুযোগ দেন তাহলে আমি দলীয় ভাবে নেতা কর্মিদের কাছে কৃতজ্ঞ থাকবো। এজন্য সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।

সাইদুর রহমান শোভন আরও বলেন , ৫ নং বিশা ইউনিয়ন নিয়ে আমার একটা মাস্টার প্ল্যান আছে। এই ইউনিয়নের নামের সাথে কাজের মিল করতে হবে। একটি আধুনিকসুযোগ সম্বলিত মডেল ইউনিয়ন পরিষদ করার লক্ষ্যে কাজ করতে চাই। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স নীতি থাকবে। প্রতিটি ওয়ার্ডে ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে গন্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত একটি করে কমিটি পরিচালনা করা হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করতে ভালবাসেন সাইদুর রহমান শোভন এবং বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে খুবই পছন্দ করেন। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করার মাধ্যমে আগামী দিনে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বকে কাংক্ষিত নেতৃত্ব মনে করেন। তার জীবনে একটাই চাওয়া নৌকা প্রতীক নিয়ে নিজ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণেরসেবা করা এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আজীবন কাজ করা। বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করায় তিনি গর্ববোধ করেন এবং এই দলেলএকজন একনিষ্ঠ কর্মী হতে পেরে তিনি নিজেকে সম্মানিতবোধ করেন।

সাইদুর রহমান শোভন বই পড়া, গান শোনা ও গাছের চারা পরিচর্যা করা তার অন্যতম শখ। নৌকায় ভ্রমন করতেও তার অনেকভাল লাগে। তিনি বিশা ইউনিয়নের বিভিন্ন সংগঠনের মাধ্যমে সংবর্ধনা দিয়ে থাকেন। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের বিরোধী, ঘুষ এবং নেশাখোরদেরতিনি ঘৃণার চোখে দেখেন। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় বনায়ন ফলাদি ও ঔষধি গাছ রোপন করেন পরিবেশ রক্ষায়।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ১৮ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০