বিশ্বকাপের পরও আলোচনায় ফ্রান্স-ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট
প্রচ্ছদ » স্বাস্থ্য » বিশ্বকাপের পরও আলোচনায় ফ্রান্স-ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ শেষ। এখন যার যার ঘরে ফেরার পালা। অনেক আবেগের বাতাবরণ নিয়ে বিশ্বকাপ এসেছিল। আবার চলে গেলো অনেক স্মৃতি রেখে। ১৪ জুন থেকে শুরু করে ১৫ জুলাই, কত হাসি-আনন্দ বেদনার মহাকাব্য রচিত হয়েছে রাশিয়ার ১২টি ভেন্যুতে। সর্বশেষ ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দেখালো ফ্রান্স। বিশ্বজয়ের মুকুট এখন ফ্রান্সের মাথায়। এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতলো ফরাসিরা।
কোচ দিদিয়ের দেশমের অধীনে একদল তরুণ ফুটবলারের দুর্দান্ত গতির কাছে হার মানলো পুরো বিশ্ব। কাইলিয়ান এমবাপে, আন্তোনিও গ্রিজম্যান, এনগোলা কান্তে, পল পগবা- বিশ্বজয়ের হাসি নিয়েই তবে দেশে ফিরেছে। এরই মধ্যে রাশিয়া বিশ্বকাপ যে স্মৃতি উপহার দিয়েছে, সেগুলোই আগামী চারবছর সঙ্গী হয়ে থাকবে ফুটবলপ্রেমীদের।








