বিশ্বকাপে সুসংবাদ পেল বাংলাদেশ

প্রচ্ছদ » সারাদেশ » বিশ্বকাপে সুসংবাদ পেল বাংলাদেশ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আফগানিস্তানকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। এই ম্যাচের পরই সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৭ নম্বরে উঠে এসেছে সাকিবরা।

৭ নম্বরে ওঠার পথে শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ৭ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯৩। আর শ্রীলঙ্কা ৯১ পয়েন্ট নিয়ে এক ধাপ নিচে নেমে গেছে। এদিকে শীর্ষে থেকেই সোমবার নিজেদের বিশ্বকাপ শুরু করেছে স্বাগতিক ভারত। ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে রোহিত শর্মার দল রয়েছে এক নম্বরে। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে পাকিস্তান। তাদের চেয়ে ৩ রেটিং পয়েন্ট পিছিয়ে থেকে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। আর চার নম্বরে আছে সাউথ আফ্রিকা। তাদের পয়েন্ট ১০৮।

এদিকে বাংলাদেশ আগামী ১০ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে। রবিবার বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের তোপের মুখে পড়ে আফগানিস্তান। শেষ পর্যন্ত তারা অল আউট হয় ১৫৬ রানে। সেই লক্ষ্য ৪ উইকেট হারিয়েই টপকে গেছে টাইগাররা। এই ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে ২৫ রানে ৩ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৭৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। সাকিব আল হাসানও নেন ৩০ রানে ৩টি উইকেট।

সাকিব অবশ্য ব্যাট হাতে এদিন খুব একটা সুবিধা করতে পারেননি। ১৯ বল খেলে ফেরেন ১৪ রান করে। যদিও নাজমুল হোসেন শান্ত ৮৩ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১০ অক্টোবর ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১