বিশ্বকাপ ভেন্যু : ভোলগোগ্রাদ এরেনা

প্রচ্ছদ » Uncategorized » বিশ্বকাপ ভেন্যু : ভোলগোগ্রাদ এরেনা

volgograd-arenaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চিনের বেইজিংয়ের বার্ডস নেস্ট অলিম্পিক স্টেডিয়ামের সঙ্গে অনেকটাই মিল আছে রাশিয়ার ভোলগোগ্রাদ এরেনার। রাশিয়ার দক্ষিণে ভোলগা নদীর পাড়ে ভোলগোগ্রাদ শহর। সেখানেই সাবেক সেন্ট্রাল স্টেডিয়ামের স্থানে নির্মিত হয়েছে ভোলগোগ্রাদ এরেনা। রাশিয়া বিশ্বকাপের ১২ ভেন্যুর অন্যতম এটি। এ স্টেডিয়ামের ধারণক্ষমতা ৪৫ হাজার।

ভোলগোগ্রাদ এরেনার বিশেষ বৈশিষ্ট্য হলো বাইরের আবরণ জালিকা বিশিষ্ট এবং ছাদটা তাদের সাহায্যে ঝুলানো। অন্য ভেন্যুর মতো দৃষ্টিনন্দন সাজে সেজেছে স্টেডিয়ামটি। ১৯৫৮ সালে নির্মিত পুরনো ভোলগোগ্রাদ স্টেডিয়াম ভেঙ্গে ২০১৪ সালে নতুন করে আধুনিক ভেন্যু নির্মাণকাজ শুরু হয় এখানে। এ স্টেডিয়াম তৈরি করতে খরচ হয়েছে ৪৩০ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বকাপের চারটি ম্যাচ হবে এ স্টেডিয়ামে। চারটিই গ্রুপ পর্বের।

অবস্থান : ভোলগোগ্রাদ দর্শক ধারণক্ষমতা : ৪৫৫৬৮ জন নির্মাণ : ২০১৫ সালে উদ্বোধন : ২০১৮ সালে নির্মাণ ব্যায় : ৪৩০ মিলিয়ন ডলার

এক সময়ে ভোলগোগ্রাদ শহরের নাম ছিল স্ট্যালিনগ্রাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ শহরটি নিষ্ঠুর এক জায়গা হিসেবেই পরিচিতি লাভ করে। যুদ্ধের স্মৃতিফলক হিসেবে এখানে দাঁড়িয়ে আছে সুবিশাল মূর্তি মায়ায়েভ কুরগান ‘মাদারল্যান্ড কলিং’। এ শহরের অপরূপ নিদর্শন এ যুদ্ধের স্মৃতিফলকটি। বিশ্বকাপের খেলা দেখতে এ শহরের পা রাখা ফুটবলপ্রেমীদের অন্যতম দর্শর্ণীয় স্থান হবে এ মূর্তিটি।
ভোলগোগ্রাদ এরেনা রাশিয়ার দ্বিতীয় সারির ফুটবল ক্লাব এফসির রোতোর হোম গ্রাউন্ড। রাশিয়া বিশ্বকাপের আয়োজক হওয়ার পরই পুরনো স্টেডিয়াম গুঁড়িয়ে শুরু হয় নতুন ভেন্যুর নির্মাণকাজ। বিশ্বকাপ শেষে এ্ফসি রোতর স্টেডিয়ামটি তাদের হোমভেন্যু হিসেবে পুরোদমে ব্যবহারের সুযোগ পাবে।

ভোলগোগ্রাদে বিশ্বকাপের প্রথম ম্যাচ ১৮ জুন ইংল্যান্ড-তিউনিশয়ার মধ্যে। চার ম্যাচের ৮ দলের মধ্যে ইংল্যান্ডই সবচেয়ে বড়। এখানে খেলা শুরু হবে সাবেক চ্যাম্পিয়নদের ম্যাচ দিয়ে। ২২ জুন নাইজেরিয়া-আইসল্যান্ড মুখোমুখি হবে এ স্টেডিয়ামে।
তৃতীয় ম্যাচ ২৫ জুন আফ্রিকার দেশ মিশর ও এশিয়ার দেশ সৌদি আরব। মিশরের মোহাম্মেদ সালাহকে ঘিরেই শহরের ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহ থাকবে নিশ্চয়ই। শেষ ম্যাচ ২৮ জুন এশিয়ার দেশ জাপান খেলবে ইউরোপের পোল্যান্ডের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০