বিশ্বের প্রথম সিএনজি বাইক আনছে বাজাজ

প্রচ্ছদ » তথ্যপ্রযুক্তি » বিশ্বের প্রথম সিএনজি বাইক আনছে বাজাজ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জনপ্রিয় বাইক সংস্থা বাজাজ তাদের প্রথম সিএনজি বাইক আনছে বাজারে। এটি বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল হতে চলেছে। এতদিন গাড়িতে এই প্রযুক্তি দেখা গিয়েছে। তিন চাকা ও চার চাকায় সিএনজির আবির্ভাব ঘটেছে অনেকদিন। এবার যোগ দিতে চলেছে দু চাকা।

একাধিক রিপোর্ট অনুযায়ী, চলতি বছরই লঞ্চ হবে সিএনজি মোটরসাইকেল। এপ্রিল থেকে জুনের মধ্যে অফিশিয়ালি বাজারে লঞ্চ হতে পারে এই মোটরসাইকেল। বর্তমানে কোম্পানির ঝুলিতে কোনো সিএনজি চালিত বাইক নেই। এটি প্রথম মোটরসাইকেল হতে চলেছে যেখানে সিএনজি প্রযুক্তি ব্যবহার করা হবে।

১০০-১১০ সিসি পেট্রোল চালিত বাইকের সমান পারফরম্যান্স পাওয়া যাবে। থাকবে সিঙ্গেল পিস সিট। যার নিচে মিলবে সিএনজি ট্যাংক। তবে বাইকটির ডিজাইন কেমন হবে তা নিয়ে বাড়ছে কৌতূহল। আপাতত জানা গিয়েছে, ৮০ কিলোমিটার প্রতি কেজি মাইলেজ দিতে পারবে এই মোটরসাইকেল। কারণ প্ল্যাটিনার মাইলেজ রয়েছে ৭০ কিলোমিটার প্রতি লিটার।

পেট্রোলের দাম নিয়ে যারা দিশেহারা তাদের জন্য বিকল্প হতে পারে এই সিএনজি মোটরসাইকেল। সিএনজি ট্যাংকের পাশাপাশি একটি ছোট পেট্রল ট্যাংকও থাকবে এমার্জেন্সির জন্য। অর্থাৎ ডুয়াল ইঞ্জিন থাকবে।

চালক তার ইচ্ছামতো, সিএনজি থেকে পেট্রোল এবং পেট্রোল থেকে সিএনজিতে সুইচ করবে। সামনে থাকতে পারে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক। টেলিস্কপিক সাসপেনশনের সঙ্গে আসতে পারে এই টু হুইলার। থাকবে অ্যালয় হুইল এবং এলইডি হেডলাইট। বাইকের ডান দিকে থাকতে এক্সহস্ট পাইপ। তবে দাম এবং ভেরিয়েন্ট সম্পর্কে এখনো জানা যায়নি।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১৭ মার্চ ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১