বিশ্বে করোনা থেকে সুস্থ ১ কোটি ৬০ লক্ষাধিক

প্রচ্ছদ » Uncategorized » বিশ্বে করোনা থেকে সুস্থ ১ কোটি ৬০ লক্ষাধিক

Coronaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৩৫ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৬ লাখ ৯০ হাজার ১৩ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৫১৪ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্তদের মধ্যে এক কোটি ৬০ লাখ ৮০ হাজার ৪৮৫ জন সুস্থ হয়ে উঠেছে।

আজ (২৪ আগস্ট) বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। এছাড়া গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসে বাংলাদেশসহ বিশ্বে আট লাখ ১২ হাজার ৪৮৭ জন রোগী মারা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩১ লাখ ৬৭ হাজার ৬৩ জন, ব্রাজিলে ২৭ লাখ ৯ হাজার ৬৩৮, ভারতে ২৩ লাখ ৩৬ হাজার ৭৯৬, রাশিয়ায় সাত লাখ ৭০ হাজার ৬৩৯, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ছয় হাজার ৪৭০, পেরুতে তিন লাখ ৯৯ হাজার ৩৫৭, মেক্সিকোতে তিন লাখ ৮৩ হাজার ৮৭২, চিলিতে তিন লাখ ৭১ হাজার ১৭৯, ইরানে তিন লাখ ৯ হাজার ৪৬৪, পাকিস্তানে দুই লাখ ৭৫ হাজার ৮৩৬, সৌদি আরবে দুই লাখ ৮০ হাজার ১৪৩, তুরস্কে দুই লাখ ৩৭ হাজার ১৬৫, ইতালিতে দুই লাখ পাঁচ হাজার ৪৭০, জার্মানিতে দুই লাখ ৯ হাজার ৬০০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, বাংলাদেশে এক লাখ ৭৯ হাজার ৯১, কাতারে এক লাখ ১৩ হাজার ৮০৮, কানাডায় এক লাখ ১১ হাজার ১১২, ফ্রান্সে ৮৪ হাজার ৯৭৩ জন, চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৯২৫ জন এবং ওমানে ৭৮ হাজার ৩৮৬ সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৭২ হাজার ৩০৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৮ হাজার ৪৮৮, সিঙ্গাপুরে ৫৪ হাজার ১৬৪, সুইজারল্যান্ডে ৩৪ হাজার ৪০০, দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ২১৯, অস্ট্রেলিয়ায় ১৯ হাজার ২৩৩ ও মালয়েশিয়ায় আট হাজার ৯৫৯ জন সুস্থ হয়ে উঠেছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০