বিশ্ব কাঁপিয়েছে উইকিলিকসের ফাঁস করা যেসব তথ্য

প্রচ্ছদ » Uncategorized » বিশ্ব কাঁপিয়েছে উইকিলিকসের ফাঁস করা যেসব তথ্য

julianপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কয়েকজন সঙ্গী নিয়ে ২০০৬ সালে উইকিলিকস প্রতিষ্ঠা করেন জুলিয়ান অ্যাসেঞ্জ। এরপর থেকে হাজার হাজার গোপন নথিপত্র ফাঁস করেছে এই সংস্থা।

যুদ্ধ থেকে শুরু করে, জাতীয় নিরাপত্তা, সিনেমা ইন্ডাস্ট্রি কিছুই বাদ যায়নি। এরমধ্যে কিছু ছিল একেবারে বিশ্ব কাঁপানো তথ্য। এর মধ্যে পাঁচটি উল্লেখযোগ্য তথ্য হলো-

মার্কিন হেলিকপ্টার হামলা:
২০১০ সালে উইকিলিকস একটি ভিডিও প্রকাশ করে যাতে দেখা গেছে ইরাকের বাগদাদে মার্কিন হেলিকপ্টার থেকে চালানো হামলায় কিভাবে বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ভিডিওতে একটি কণ্ঠ শোনা যায়। তাকে বলতে শোনা গেছে, ‘সবাইকে জালিয়ে দাও।’

এরপরই বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। আহতদের উদ্ধারে একটি গাড়ি এগিয়ে এসেছিল। সেটা লক্ষ্য করেও গুলি ছোড়া হয়েছিল। ওই হামলায় রয়টার্সের এক আলোকচিত্রী ও তার সহকারী মারা যান।

মার্কিন গোয়েন্দাদের গোপন তথ্য:
উইকিলিকস মার্কিন সেনা বাহিনীর গোয়েন্দা সংস্থার সাবেক বিশ্লেষক চেলসি ম্যানিং কর্তৃক ফাঁস করে দেয়া বহু তথ্য প্রকাশ করেছে। সেই তথ্য দেখা গেছে মার্কিন সেনাবাহিনী আফগানিস্তানে শত শত বেসামরিক নাগরিক হত্যা করেছে।

এরকম বহু হত্যার ঘটনা গোপন রাখা হয়েছে। ইরাক যুদ্ধ সম্পর্কিত তথ্য ফাঁস করার পর তাতে দেখা গেছে ৬৬ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
ইরাকি সেনাদের দ্বারা বন্দিদের নির্যাতনের তথ্য এবং মার্কিন কূটনীতিকদের আদান প্রদান করা আড়াই লাখ বার্তা ফাঁস করা হয়েছিল।

৯/১১ পেজার বার্তা:
২০০১ সালের সেপ্টেম্বরের ১১ তারিখ নিউ ইয়র্কে টুইন টাওয়ারে হামলার দিন একে অপরের খবর নিতে মানুষজন যেসব পেজার বার্তা প্রদান করেছিলেন তার মধ্যে থেকে প্রায় ছয় লাখ বার্তা প্রকাশ করেছিল উইকিলিকস। এর মধ্যে ছিল হামলার শিকার ব্যক্তিদের খবর নিতে স্বজনেরা সেদিন যে বার্তা আদান প্রদান করেছিলেন তার কিছু।

ওই হামলার প্রতি সরকারি নানা দফতরের প্রতিক্রিয়াও ছিল। সবচাইতে উল্লেখযোগ্য বার্তাটি ছিল মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কিত। তাতে লেখা ছিল, প্রেসিডেন্টের গমনপথ পরিবর্তন করে দেয়া হয়েছে। তিনি ওয়াশিংটনে ফিরছেন না। তবে কোথায় যাবেন তা নিয়ে তিনি নিশ্চিত নন।

ডেমোক্রেটদের ইমেইল বার্তা:

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা বিষয়ক প্রধান জন পোডেস্টার ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করা কয়েক হাজার ইমেইল ফাঁস করে উইকিলিকস।

এতে ডেমোক্রেট পার্টি থেকে মনোনয়নের আগে দলের মধ্যে হিলারি ক্লিনটনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বার্নি স্যান্ডার্স সম্পর্কে কটুক্তি করা হয়েছিল।

নির্বাচনের আগে প্রার্থীদের মধ্যে যে বিতর্ক টেলিভিশনে প্রচার করা হয় তাতে সিএনএনের সাংবাদিক হিলারি ক্লিনটনকে একটি প্রশ্ন সম্পর্কে আগেই জানিয়ে দিয়েছিলেন। এই বিতর্কে প্রার্থীরা কেমন জবাব দিলেন তা ভোটের উপর প্রভাব ফেলে বলে মনে করা হয়।

নির্বাচনের আগে ঠিক যে সময়ে এসব ইমেইল ফাঁস করা হয়েছিল তাতে উইকিলিকস ইচ্ছাকৃতভাবে হিলারি ক্লিনটনের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে বলেও অভিযোগ ওঠে।

সনি পিকচারস হ্যাকিং:
২০১৫ সালে মার্কিন চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান সনি পিকচারস-এর প্রায় দুই লাখ ইমেইল ও বিশ হাজার নথি ফাঁস করা হয়েছিল।

সেসব ইমেইলে জানা যায় অ্যাঞ্জেলিনা জোলিসহ বিখ্যাত তারকাদের সম্পর্কে কোম্পানিটি পরিচালক কি ধরনের কটূক্তিমূলক কথাবার্তা বলেছেন।

সেখানে উঠে আসে একটি চলচ্চিত্রে অভিনয় করতে রাজি না হওয়ায় হলিউড তারকা লিওনার্দো দ্য ক্যাপ্রিওকে কীভাবে গালি দেয়া হয়েছে এবং আমেরিকান হাসল চলচ্চিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী জেনিফার লরেন্স ও এমি অ্যাডামসকে পুরুষ অভিনেতাদের তুলনায় কত কম পারিশ্রমিক দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১