বিশ্ব সংগীত দিবসে শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন

প্রচ্ছদ » Uncategorized » বিশ্ব সংগীত দিবসে শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন

shilpakala-academyপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ২১ জুন বিশ্ব সংগীত দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছ।

এদিন সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

উদ্বোধনী আয়োজনের পর জাতীয় নাট্যশালার লবিতে পিয়ানো বাজাবেন শিল্পী তিমির নন্দী। পাশাপাশি শিল্পীদের মিলনমেলায় অংশ নেবেন বিভিন্ন শ্রেণির শিল্পীবৃন্দ। জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা পর্বে বিশিষ্ট শিল্পী মোস্তফা জামান আব্বাসীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী মমতাজ বেগম, এন্ড্রু কিশোর, গাজী আব্দুল হাকিম, আইয়ুব বাচ্চু, সুজিত মোস্তাফা ও রেজওয়ানা চৌধুরী বন্যা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মো. সোহরাব উদ্দিন। আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে শিল্পী চন্দন দত্তের পরিচালনায় সমবেত যন্ত্রসংগীত পরিবেশন করবে বাংলাদেশ যন্ত্রশিল্পী ফোরাম, একক বেহালা পরিবেশন করবেন- শিল্পী রূপসী মমতাজ, সমবেত সংগীত পরিবেশন করবেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু সংগীত দল, শিশু একাডেমি ও সরকারি সংগীত মহাবিদ্যালয়ের শিল্পীরা।

ব্যান্ড সংগীত পরিবেশন করবেন- জলের গান ও গান পাগল। অনুষ্ঠান উপস্থাপনায় থাকবে আনিকা ফারিহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০