doniপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিশ্বকাপের পর দীর্ঘদিন মাঠের বাইরে মহেন্দ্র সিং ধোনি। মাঝে সেনাবাহিনীর পোশাক পরে দায়িত্ব পালন করেছেন কাশ্মীরে। এখন কোনো কিছুতে না থাকলেও ধোনি কবে জাতীয় দলে ফিরবেন, আদৌ ফিরবেন কি না- সে সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজগুলোতে তিনি নিজেকে সরিয়ে রেখেছেন দল থেকে।

তবে ক্রিকেট থেকে দুরে থাকলেও ধোনি নিজেকে ব্যস্ত রেখেছেন পরিবারের সঙ্গে। ক্রিকেটীয় অবসরের মুহূর্তে পরিবারকে অনেক বেশি সময় দিচ্ছেন তিনি। স্ত্রী সাক্ষী এবং কন্যার সঙ্গেই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তাকে। শুধু তাই নয়, নিজেকে একজন আদর্শবান স্বামী হিসেবেও প্রতিষ্ঠা করতে চান বলে জানান সাবেক ভারত অধিনায়ক।

চেন্নাইতে মাত্রিমোনিয়াল ওয়েবসাইট ভারত মাত্রিমনির এক একটি ইভেন্টে অংশগ্রহণ শেষে মিডিয়ার সামনে নিজের বিয়ে এবং পরিবার নিয়ে কথা বলেন ধোনি। সেখানেই তিনি বলেন, ‘বিয়ের আগে সবাই নিজেকে সিংহই ভাবে। বিয়ের পরিপূর্ণ নির্যাস তখনই আপনি পাবেন, যখন আপনার বয়স ৫৫ পার হবে। আমি আমার স্ত্রীর সব চাওয়াই পূর্ণ করার চেষ্টা করি। কারণ, আমি জানি সে যদি খুশি থাকে, তাহলে আমিও খুশি।’

নিজেকে আদর্শ স্বামী দাবি করে ধোনি বলেন, ‘আমি একজন আদর্শ স্বামীর মতই। আমার স্ত্রীকে সব কিছুই নিজের ইচ্ছামত করতে দিই। এ কারণেই সে যদি সুখি হয়, তাহলে আমিও সুখি। আমার স্ত্রী তখনই খুশি হয়, যখন তার সব কাজে আমি হ্যাঁ বলি, এবং সে যা বলে আমি তা শুনি।’

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় ভারত। ওই ম্যাচেই সর্বশেষ খেলেছিলেন ধোনি। এরপর দুই মাসের বিশ্রাম নেয়ার কথা বলে খেলা থেকে সরে দাঁড়ান তিনি।

২০১০ সালে সাক্ষী সিং রাওয়াতকে বিয়ে করেন মহেন্দ্র সিং ধোনি। জিভা ধোনি নামে ৪ বছর বয়সী তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০