বিয়ে করছেন কারিশমা!

প্রচ্ছদ » Uncategorized » বিয়ে করছেন কারিশমা!

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ভালোবাসার দাম্পত্য জীবন টিকেনি। এরই মধ্যে শোনা যাচ্ছে আবারও বিয়ে করতে যাচ্ছেন বলিউড ডিভা কারিশমা কাপুর। পাত্র তারই বন্ধু সন্দীপ তোশনিওয়ালের। সম্প্রতি সন্দীপের ডিভোর্স হয়ে গেছে। আর এতেই খুলছে দুই বন্ধুর সংসার শুরুর দুয়ার।

এমনই গুঞ্জন শুরু হয়েছে বি টাউনে। জানা যাচ্ছে, স্ত্রী আরশিতার সঙ্গে বিচ্ছেদ হয়েছে সন্দীপের। আর তারপর থেকেই কারিশমার সঙ্গে আরও বেশি করে দেখা যাচ্ছে তাকে। তার জেরেই ছড়াচ্ছে গুঞ্জন। শোনা যাচ্ছে, শিগগির কারিশমার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সন্দীপ। তবে কবে নাগাদ ওই ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হবে কারিশমার সেটি এখনো স্পষ্ট নয়।

এদিকে কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয় কাপুর। কিন্তু সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ হলেও, কারিশমা কিন্তু বিয়ের পিঁড়িতে বসেননি। দুই সন্তানকে নিয়ে বেশ ভালো আছেন এবং সময় মতো জীবনের সব সিদ্ধান্ত নেবেন বলেও সম্প্রতি মন্তব্য করেন কারিশমার বাবা রণধীর কাপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০