বিয়ে করলেন সাবেক অভিনেত্রী নাফিজা

প্রচ্ছদ » Uncategorized » বিয়ে করলেন সাবেক অভিনেত্রী নাফিজা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক :অভিনয় ছেড়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাবেক অভিনেত্রী নাফিজা জাহান। সেখানেই ফের সংসার শুরু করেছেন তিনি।

শুক্রবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি রাজিব হাসানকে বিয়ে করেছেন তিনি। এর আগে ৪ নভেম্বর তারা গায়ে হলুদ সারেন।

বিয়ে করার বিষয়টি নাফিজা নিজেই ফেসবুকে জানিয়েছেন। পাশাপাশি তার দ্বিতীয় বিয়ে করা নিয়ে কথা ওঠা এর জবাব দিয়েছেন তিনি।

বিয়ের ছবি পোস্ট করে নাফিজা লেখেন, পূর্বের সংসারে দীর্ঘ সময় আগে থেকে ভঙ্গুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি। আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি, আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি। সবকিছু সবাই দেখতে পায় না, এমনকি আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনি না সমাজের লোকদের মন্তব্যের ভয়ে।

তিনি আরও লেখেন, বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই। সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি। আর দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না।

লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে নাফিজা জাহানের যাত্রা শুরু হয়। ছোট পর্দার বেশ পরিচিত মুখ তিনি, কিন্তু ২০১৩ সালের মাঝামাঝিতে হঠাৎ অভিনয় ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এরপর থেকে সেখানেই বসবাস করছেন এই অভিনেত্রী।

এর আগে ২০১৫ সালে সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের ভাগ্নে দীপকে বিয়ে করেন নাফিজা। কিন্তু সে সংসার টেকেনি।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৬ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০