বীচ হ্যাচারির পর্ষদ সভা ২৮ নভেম্বর
প্রচ্ছদ » Uncategorized » বীচ হ্যাচারির পর্ষদ সভা ২৮ নভেম্বর
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারি পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করেছে। আগামী ২৮ নভেম্বর বিকাল ৪টায় কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটি গত ৩০ অক্টোবর পর্ষদ সভার ঘোষণা দিয়েছিল।
সভায় গত ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।
সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে পরিচালনা পরিষদ।
কোম্পানিটি ২০১৮ সালে কোনো লভ্যাংশ দেয়নি।








