বুলবুল উপেক্ষা করে সোহরাওয়ার্দীতে প্রধানমন্ত্রী

প্রচ্ছদ » লাইফস্টাইল » বুলবুল উপেক্ষা করে সোহরাওয়ার্দীতে প্রধানমন্ত্রী

pmstrong>পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃষ্টিপাতকে উপেক্ষা করে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল থেকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকে জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা। সংগঠনের জাতীয় সম্মেলন উপলক্ষে তাদের এই সমাগম ঘটে উদ্যানটিতে।

শনিবার বেলা পৌনে এগারোটার দিকে জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় শ্রমিক লীগের নেতাকর্মীরা ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন।

স্লোগানের মাধ্যমে সম্মেলনের প্রধান অতিথি ও সংগঠনের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান তারা। পরে জাতীয় সংগীতের মাধ্যমে শ্রমিক লীগের সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০