বুশরার নতুন মিউজিক ভিডিও আসছে বৈশাখে

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বুশরার নতুন মিউজিক ভিডিও আসছে বৈশাখে

bushraপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কলকাতার নায়ক ওমের সঙ্গে ‘তোমার আমার গল্প’ নামের একটি গানের মিউজিক ভিডিও দিয়ে প্রশংসিত হয়েছিলেন বুশরা শাহরিয়ার। এটি গেল বছর প্রকাশ হয় ইউটিউবে। এবার আসছে বৈশাখে এই শিল্পী হাজির হচ্ছেন নতুন চমক নিয়ে।

ওপার বাংলার একটি কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান পহেলা বৈশাখ উদযাপন করার লক্ষ্যে ‘প্রাণের বৈশাখ’ নামে এক মেলার আয়োজন করছে। এই আয়োজনে ভিন্নমাত্রা যোগ করতে এবং প্রাণ ও সুরের ছোঁয়া দিতে কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার ‘প্রাণের বৈশাখ’ শিরোনামের গান তৈরি করেছেন।

এই গান নিয়ে বুশরা বলেন, ‘উৎসবমুখর পরিবেশে বাঙালির বাংলা নতুন বছরকে বরণ করার চিত্রই ফুটে উঠবে এই গানের ভিডিওতে। পুরো গানের ভিডিওতে থাকবে বাঙালিয়ানার আমেজ। আশা করছি ভালো লাগবে সবার।’

গানটির কথা ও সুর করেছেন শিল্পী বুশরা নিজেই। সংগীত আয়োজনে ছিলেন অমিত চ্যাটার্জি। বুশরার বিপরীতে মডেল হিসেবে দেখা যাবে কলকাতার সিরিয়ালের পরিচিত মুখ অভিজিৎ ভট্টাচার্যকে। অভিজিৎ জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘স্ত্রী’ এর শীর্ষ চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন।

মিউজিক ভিডিওটির দিক নির্দেশনায় ছিলেন কলকাতার স্বনামধন্য পরিচালক সৌমেন সুর। ক্যামেরায় ছিলেন সৌরভ। আর নৃত্য নির্দেশনায় ছিলেন দেবু। নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি মার্চের শেষ সপ্তাহে ‘প্রাণের বৈশাখ’ গানটি ইউটিউবসহ অন্যান্য সোশাল মিডিয়ায় প্রকাশ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১