বৃহস্পতিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বৃহস্পতিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: দলীয় নেতাকর্মী গ্রেপ্তার, হামলা-মামলা ও জামিন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে রিজভী বলেন, সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেপ্তার, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে পাঠানো, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা এবং মহানগরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। তবে এই কর্মসূচি খুলনা মহানগর ও খুলনা বিভাগের জেলাগুলোর জন্য প্রযোজ্য হবে না।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৯ অক্টোবর , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১