বৃহস্পতিবার ২ কোম্পানির লেনদেন চালু
প্রচ্ছদ » Uncategorized » বৃহস্পতিবার ২ কোম্পানির লেনদেন চালু
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল ১২ এপ্রিল, বৃহস্পতিবার চালু হবে।
কোম্পানি দুইটি হচ্ছে- ব্রাক ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রেকর্ড ডেটের কারণে আজ ১১ এপ্রিল, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৯ ও ১০ এপ্রিল কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।








