বৃহস্পতিবার ৪ কোম্পানির লেনদেন চালু
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বৃহস্পতিবার ৪ কোম্পানির লেনদেন চালুপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির লেনদেন বৃহস্পতিবার চালু হবে। কোম্পানিগুলো হলো- এএফসি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, ডমিনেজ স্টিল বিল্ডিং, গোল্ডেন সন ও জিকিউ বলপেন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রেকর্ড ডেটের কারণে আজ মঙ্গলবার কোম্পানি গুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৫ ডিসেম্বর , ২০২০।








