বৃহস্পতিবার ৬ কোম্পানির লেনদেন বন্ধ
প্রচ্ছদ » Uncategorized » বৃহস্পতিবার ৬ কোম্পানির লেনদেন বন্ধ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল বৃহস্পতিবার, ৩০ মে রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- মেরিকো বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক, স্ট্যার্ডার্ড ব্যাংক ও উত্তরা ফিন্যান্স ।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিগুলোর লেনদেন শেষ হবে আজ।
রেকর্ড ডেটের পর আগামী ৯ জুন, রবিবার থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।








