বেক্সিমকোর অস্বাভাবিক দর বাড়ার কারণ জানেনা কর্তৃপক্ষ
প্রচ্ছদ » Uncategorized » বেক্সিমকোর অস্বাভাবিক দর বাড়ার কারণ জানেনা কর্তৃপক্ষপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রশ্নের জবাবে জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই পুনরায় কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পাচ্ছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ ডিসেম্বর , ২০২০।








