বেক্সিমকোর ইজিএমের তারিখ পরিবর্তন

প্রচ্ছদ » Uncategorized » বেক্সিমকোর ইজিএমের তারিখ পরিবর্তন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির ইজিএম আগামী ৩০ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি আগামী ১৫ এপ্রিল ইজিএমের তারিখ নির্ধারণ করেছিল।

প্রসঙ্গত, বেক্সিমকো সুকুক ইস্যু করবে, এর মাধ্যমে কোম্পানিটি ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করবে।

সুকুকের মাধ্যমে সংগ্রহ করা অর্থ বেক্সিমকোর দুটি সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হবে। কোম্পানি দুটি হচ্ছে তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেড। এই দুটি কোম্পানি সৌর বিদ্যুৎ উৎপাদন করবে। এছাড়া বেক্সিমকোর টেক্সটাইল ডিভিশনের ব্যবসা সম্প্রসারণেও এই অর্থ ব্যবহার করা হবে।

আর একারণে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ইজিএম আহ্বান করেছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৭ মার্চ, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১