বেক্সিমকো ফার্মার মুনাফা বেড়েছে ১৬.৪ শতাংশ
প্রচ্ছদ » Uncategorized » বেক্সিমকো ফার্মার মুনাফা বেড়েছে ১৬.৪ শতাংশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মুনাফা বেড়েছে ১৬ দশমিক ৪ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে কোম্পানির এ মুনাফার হার বেড়েছে।
তথ্যমতে,আলোচ্য সময়ে কোম্পানির আয়ও বেশ বেড়েছে। মার্চ,১৯ শেষে কোম্পানির আয় হয়েছে ১ হাজার ৬৮৬ কোটি ৬৩ লাখ টাকা, এ সময় কোম্পানির মুনাফার পরিমান দাঁড়িয়েছে ২২৩ কোটি ৫৮ লাখ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির আয় হয়েছিল ১ হাজার ২৮৫ কোটি ৯৫ লাখ টাকা। ওই সময় কোম্পানির মুনাফার পরিমান দাঁড়িয়েছে ১৯২ কোটি ৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানির আয় বেড়েছে ৪০০ কোটি টাকার বেশি বা ৩১ দশমিক ২ শতাংশ এবং মুনাফা বেড়েছে ৩১ কোটি টাকার বেশি বা ১৬ দশমিক ৪ শতাংশ।








