বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন

প্রচ্ছদ » Uncategorized » বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বুক-বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসছে পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ান ঢাকা’র মালিকানা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেড। আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

আইপিও থেকে উত্তোলিত অর্থ বিল্ডিং অ্যান্ড সিভিলওয়ার্কস, লাক্সারি কালেকশন প্রকল্পের জন্য মেশিনারিজ ও ইক্যুইপমেন্ট ক্রয়, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ও আইপিওর ব্যয় নির্বাহে ব্যয় করা হবে।

কোম্পানিটির আইপিওর প্রসপেক্টাস সূত্রে জানা গেছে, লো মেরিডিয়ান ছাড়াও বেশ কয়েকটি প্রকল্পে বিনিয়োগ রয়েছে বেস্ট হোল্ডিংসের। এর মধ্যে ভালুকা প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল দ্বারা ভালুকা রিসোর্ট। বেস্ট হোল্ডিং নোয়াখালি প্রকল্পের পরিচালিত হচ্ছে বড় আকারের পোল্ট্রি খামার। বিনিয়োগ রয়েছে ধামসুর ইকনোমিক জোনে।

বিএসইসির তথ্য অনুসারে, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৪ পয়সা। আর আগের পাঁচ বছরের ভারিত গড় ইপিএস ছিল ৯৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে পুনমূল্যায়নসহ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৬ টাকা ৩৪ পয়সা। আর পুনমূল্যায়ন ছাড়া এনএভিপিএস ছিল ৩২ টাকা ২৬ পয়সা।

উল্লেখ, ২০০৯ সালে ব্যবসা শুরু করে বেস্ট হোল্ডিংস লিমিটেড। আইপিও প্রসপেক্টাস অনুসারে, বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯২৫ কোটি টাকা।

বেস্ট হোল্ডিংসের একটি সহযোগী প্রতিষ্ঠান বেস্ট হোটেলস লিমিটেড গাজীপুরের মাওনায় একটি পাঁচ তারকা হোটেল নির্মাণ করছে যা ২০২৩ সালে চালু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বেস্ট হোল্ডিংসের আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও শান্তা ইক্যুইটি লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১০ অক্টোবর ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১