বে-লিজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » বে-লিজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৭.৫ শতাংশ ক্যাশ ও ২.৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষনা করে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৯ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৮০ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.৭০ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ অক্টোবর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আর এর জন্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ সেপ্টেম্বর।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ 26-08-2020








