বে লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

প্রচ্ছদ » Uncategorized » বে লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

bay leasingপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

গতকাল বুধবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

বছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি’২০-জুন’২০) সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ বে লিজিংয়ের শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২৪ পয়সা।

অন্যদিকে দুই প্রান্তিকে এককভাবে বে লিজিংয়ের শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ১০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সলো ইপিএস ছিল ১১ পয়সা।

শুধু দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২০-জুন’২০) সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৬ পয়সা।

অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে এককভাবে বে লিজিংয়ের শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সলো ইপিএস ছিল ৫ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৩ পয়সা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৯১ পয়সা, আর এককভাবে এনএভিপিএস ছিল ১৯ টাকা ৮৮ পয়সা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০