বে-লিজিংয়ের লেনদেন বন্ধ কাল
প্রচ্ছদ » Uncategorized » বে-লিজিংয়ের লেনদেন বন্ধ কাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল ১৬ সেপ্টেম্বর রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ।
রেকর্ড ডেটের পর আগামী ২০ সেপ্টেম্বর, রোববার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৬ সেপ্টেম্বর , ২০২০।








