বৈশাখের গান দিয়ে সুবার যাত্রা

প্রচ্ছদ » Uncategorized » বৈশাখের গান দিয়ে সুবার যাত্রা

musicপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: হাজারো বর্ণিল সাজের মধ্য দিয়ে বাঙালি বরণ করে নতুন বছরকে। বয়স-ধর্ম-পেশা নির্বিশেষে সবাই রঙিন সাজ আর মুখরোচক খাবার ও আপ্যায়নে বছরের প্রথম দিনটিকে স্বাগত জানায়। পহেলা বৈশাখ নিয়ে বাঙালির এই উন্মাদনা নতুন কিছু নয়। এ উন্মদনায় বৈশাখের নতুন গান প্রকাশ করলেন শাহ হুমাইরা সুবা।

এ গান প্রকাশের মধ্য দিয়ে বাংলা সংগীত জগতে পা রাখছেন এ শিল্পী। গানের শিরোনাম ‘চল মেলায় যাইরে’। গানটি লিখেছেন সুবা এবং রবিন ইসলাম। সুর ও সংগীতায়োজনও করেছেন রবিন ইসলাম।

বৈশাখী উৎসবের আয়োজনকে কেন্দ্র করেই গানটির ভিডিও শুটিং করা হয়েছে উত্তরার মনোরম এক লোকেশনে। যেখানে বৈশাখের আবহে তৈরি করা হয়েছিল সেট। গানটি গাওয়ার পাশাপাশি মডেলও হয়েছেন সুবা। তার সঙ্গে মডেল হয়েছেন তুহিন এবং সূর্য।

মাইকেল বাবু ও রতনের কোরিওগ্রাফিতে গানটির নান্দনিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটি প্রযোজনা সংস্থা সংগীতার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

গানটি নিয়ে সুবা বলেন, ‘আমার প্রথম গান চল মেলায় যাইরে। গানটি পুরোপুরি পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত হয়েছে। দারুন আয়োজন নিয়ে নির্মিত হয়েছে গানটি। বৈশাখের পূর্ণ আমেজ আছে গানটিতে। এখন পর্যন্ত ভালো সাড়া পাচ্ছি গানটির জন্য।’

গানটি নিয়ে পরিচালক ইমন বলেন, ‘সুবা নতুন শিল্পী। নতুন হিসেবে ভালো করেছে। আমিও ভিডিওতে উৎসবের ফুল আমেজ রাখার চেষ্টা করেছি। এখন দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম স্বার্থক হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১