বোনকে শেয়ার উপহার দেবেন আলআরাফার পরিচালক
প্রচ্ছদ » Uncategorized » বোনকে শেয়ার উপহার দেবেন আলআরাফার পরিচালক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আলআরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক আলহাজ কাজী আবু কাউসার তার দুই বোনকে ১৬ লাখ ৬০ হাজার শেয়ার উপহার দেবেন। বোনদের মধ্যে কাজী সুলতানা দেলওয়ারকে দেবেন ১০ লাখ শেয়ার, আর ৬ লাখ ৬০ হাজার শেয়ার উপহার দেবেন অপর বোন কাজী নাসিমা আক্তারকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বোনদের নামে শেয়ার হস্তান্তর সম্পন্ন হবে।
বর্তমানে কাজী আবু কাউসারের কাছে আলআরাফা ইসলামী ব্যাংকের ১ কোটি ৮২ লাখ ৭৮ হাজার ২০৫টি শেয়ার রয়েছে।








