ব্যাংকের পরিচালক-এমডির প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয়ে নিষেধাজ্ঞা

প্রচ্ছদ » সারাদেশ » ব্যাংকের পরিচালক-এমডির প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয়ে নিষেধাজ্ঞা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ব্যাংকের প্রয়োজনীয় পণ্য ও সেবা কিনছে অনেক ব্যাংক। এখন থেকে ব্যাংকের পণ্য ক্রয়ে পরিচালক বা তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পৃক্ত থাকতে পারবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর এমনটি করা হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি পরিচালনায় স্বার্থের সংঘাত পরিহার ও সুশাসন নিশ্চিতকরণে ব্যাংক-কোম্পানি আইন-১৯৯১ এর ১৮(২) ধারার বিধান পরিপালনের লক্ষ্যে ২১ জানুয়ারি ২০২১ তারিখে জারিকৃত বিআরপিডি সার্কুলার নং ২ এর মাধ্যমে প্রত্যেক ব্যাংক-কোম্পানির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও তার নিম্নতর দুইস্তর পর্যন্ত কর্মকর্তাদের স্ব স্ব এবং পারিবারিক ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্টতার বিবরণ বার্ষিক ভিত্তিতে পর্ষদে দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ মর্মে অবহিত হয়েছে যে, ব্যাংক-কোম্পানি আইন-১৯৯১ এর ১৮ ধারার উপ-ধারা (৭) ও উপ-ধারা (৮) এ বর্ণিত স্বার্থের সংঘাত পরিহার ও প্রত্যেক গ্রাহকের স্বীয় স্বার্থের সমতা নিশ্চিতকরণ সংক্রান্ত বিধানের ব্যত্যয় ঘটিয়ে ব্যাংকের জন্য প্রয়োজনীয় পণ্য, সেবা ইত্যাদি প্রকিউরমেন্ট তথা ক্রয় ও সংগ্রহ সম্পর্কিত কার্যক্রমে কোনো কোনো ব্যাংকের পরিচালক বা পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যা ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় অন্তরায় সৃষ্টি করছে।

নির্দেশনায় আরও বলা হয়, এখন থেকে ব্যাংক-কোম্পানি পরিচালনায় স্বার্থের সংঘাত পরিহার করার লক্ষ্যে আমানতকারীসহ অন্যান্য গ্রাহক ও ব্যাংক-কোম্পানির স্বার্থকে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে এ মর্মে নির্দেশনা দেওয়া যাচ্ছে যে, ব্যাংকের কোনো পণ্য ও সেবা ইত্যাদি ক্রয়-সংগ্রহ বা প্রকিউরমেন্ট সম্পর্কিত কার্যক্রমে পরিচালনা পর্ষদের কোনো পরিচালক বা পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পৃক্ত হতে পারবে না।

এ নির্দেশনাসমূহ পরিপালন নিশ্চিতকল্পে এই সার্কুলার জারির অব্যবহিত পরবর্তী পরিচালনা পর্ষদের সভায় সার্কুলারের বিষয়বস্তু উপস্থাপন করতঃ এতদ্বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৫ জুন , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১