ব্যাংক খাতে লেনদেন ২৯%
প্রচ্ছদ » Uncategorized » ব্যাংক খাতে লেনদেন ২৯%পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। ডিএসইতে মোট লেনদেনের ২৯ শতাংশ অবদান রয়েছে এই খাতে।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পুরো সপ্তাহে ব্যাংক খাতে ১৭২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর্থিক খাতে ১২ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে এই খাতে ৬৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্রকৌশল খাতে ১১ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষে থাকা অন্য খাতগুলোর মধ্যে ওষুধ-রসায়ন খাতে ১০ শতাংশ, বস্ত্র খাতে ৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৭ শতাংশ,
খাদ্য ও আইটি খাতে ৪ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩ শতাংশ, সিমেন্ট, সিরামিক ও বিবিধ খাতে ২ শতাংশ করে লেনদেন হয়েছে।
এছাড়া টেলিকমিউনিকেশন, ট্যানারি, বিমা ও মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।








