ব্রাজিলে কারাগারে সংঘর্ষ: ২১ জনের মৃত্যু

প্রচ্ছদ » Breaking News || রাজনীতি » ব্রাজিলে কারাগারে সংঘর্ষ: ২১ জনের মৃত্যু

brazilপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ব্রাজিলে বন্দিদের একটি কারাগার ভেঙ্গে পালানোর চেষ্টা ও এই প্রেক্ষিতে সৃষ্ট বন্দুকযুদ্ধে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলের কারাগারের বাইরে থেকে একটি সশস্ত্র গ্রুপ দেওয়াল ভেঙ্গে ফেলার চেষ্টা করলে ওই হতাহতের ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানান।

কর্মকর্তারা জানান, মঙ্গলবার বেলেম নগরীর সান্তা ইসাবেল পোনিটেনশিয়ারি কমপ্লেক্স ভেঙ্গে বন্দিদের মুক্ত করার চেষ্টা চালানো হয়। সে সময় জেলের ভেতরের বন্দি ও বাইরের সশস্ত্র দুষ্কৃতকারীরা সামরিক কায়দায় হামলা চালায়।

তারা জানান, নিরাপত্তাবাহিনীর সদস্যরা হামলাকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় ২০ বন্দি ও একজন বহিরাগত হামলাকারী নিহত হন। সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি বন্দুক উদ্ধার করেছে।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০