ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব : ৫৬ মামলায় গ্রেফতার ৩৫৩ জন

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব : ৫৬ মামলায় গ্রেফতার ৩৫৩ জন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের মামলা আরো সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৩৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে এ ঘটনায়। শনিবার (২৪ এপ্রিল) সকালে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সবাই হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক।

এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুইটি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা ও চট্টগ্রামে মাদরাসা ছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এসময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, প্রেস ক্লাবসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় নিহত হন ১২ জন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ এপ্রিল, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১